21 C
আবহাওয়া
১:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » AI যুগের তরুণ প্রজন্ম গড়বে নতুন বাংলাদেশ- উপদেষ্টা শারমীন

AI যুগের তরুণ প্রজন্ম গড়বে নতুন বাংলাদেশ- উপদেষ্টা শারমীন

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ

ঢাকা : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েদের বিজ্ঞানের যুগে বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে মেধার বিকাশ ঘটাতে হবে, প্রযুক্তিগত বিজ্ঞান চর্চার মাধ্যমে মেধার বিকাশ ঘটিয়ে দেশকে বিশ্বের কাছে পরিচয় করে তুলতে হবে।

মঙ্গলবার(১৪ জানুয়ারি) ঢাকায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (IUB)তে ৬ষ্ঠ জাতীয় সৃজনশীল চ্যালেঞ্জ অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
শারমীন এস মুরশিদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন, AI এর ভাষা তোমরা বুঝবে, তোমরা এদেশের অন্যায়ের বিরুদ্ধে দুঃসাহস দেখিয়ে জুলাই বিপ্লবের অভ্যুত্থানের মাধ্যমে দেশকে পাল্টে দিয়েছো। তোমরাই পারবে এ দেশটাকে একটি নতুন বাংলাদেশ হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে। এজন্য আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে তোমাদেরকে দিয়ে বীজ বপন করব, তোমরাই হবে অগ্রদূত ইনশাআল্লাহ। তিনি তরুণদের আরো বলেন, তোমরাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) যুগের তরুণ প্রজন্ম। AI নতুন নতুন দিগন্ত খুলবে, নতুন নতুন আইডিয়া জাগাবে।

উপদেষ্টা এ অনুষ্ঠানে মেয়েদের থেকে ছেলেদের সংখ্যা কম উল্লেখ করে বলেন, তোমরা দেখেছো ২৪ জুলাই গণঅভ্যুত্থানে মেয়েরাই ছিল অগ্রভাগে। অনেকে রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্বের শিকার হয়েছে, শহিদ হয়েছে।

অনুষ্ঠানে বক্তৃতা করেন আইইউবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর এম তামিম, আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেন, আইইউবি গবেষণা কেন্দ্রের পরিচালক মোহাম্মদ ফয়সাল উদ্দিন প্রমুখ।

সন্ধ্যায় উপদেষ্টা প্রবাস মেলা পত্রিকার প্রতিষ্ঠা বর্ষিকীতে যোগদান করেন।
বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী