20 C
আবহাওয়া
৭:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ফটিকছড়িতে অস্ত্রসহ দুই যুবককে ধরে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে অস্ত্রসহ দুই যুবককে ধরে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে অস্ত্রসহ দুই যুবককে ধরে পুলিশে দিল জনতা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের দুই যুবককে অস্ত্রসহ ধরে পুলিশে দিয়েছে স্থানীয় সাধারণ জনতা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়। স্থানীয়রা জানায় লেলাং ও খিরাম ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা গোপালঘাট ও গামরীতলার সীমানার মোল্লার মসজিদ নামক স্থানে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাদের আটক করে। পরে তাদের ধরে পুলিশে সোপর্দ করে।

আটককৃতরা হলেন, মোহাম্মদ তারেক ও নাছির উদ্দিন। তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন- স্থানীয়রা অস্ত্রসহ দুই যুবককে পুলিশের হাতে সোপর্দ করেছে। আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি। এখানে অধিকতর তদন্তের প্রয়োজন আছে।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী  

 

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী