24 C
আবহাওয়া
২:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বেনাপোলে মাদকসহ দুই কারবারি আটক

বেনাপোলে মাদকসহ দুই কারবারি আটক


বিএনএ, যশোর: যশোরের বেনাপোলে ৪০ পুরিয়া হেরোইন ও ২৫০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক কারবাবিকে আটক করেছে পুলিশ। রোববার (১৪ জানুয়ারি) বিকেল ৩ টার সময় ও গত শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার সময় পৃথক দুটি অভিযানে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বেনাপোল বড় আচঁড়া (ট্রার্মিনাল পাড়া) এলাকার ইউসুফ আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (ছট্টু) ও খুলনা রুপসা থানার রাজাপুর গ্রামের আলমগীর আকনের ছেলে মো. সুজন।

পুলিশ সূত্রে জানা গেছে, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আঁল নাহিয়ান এর নির্দেশক্রমে নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে বেনাপোল পোর্ট থানাধীন আঁচড়া গ্রামস্থ বাস টার্মিনাল থেকে আসামি আবু বক্কর সিদ্দিক ছট্টুকে ৪০ পুরিয়া হেরোইন ও বেনাপোল রেলষ্টেশন সংলগ্ন জামে মসজিদের সামনে হতে ২৫০ গ্রাম গাঁজাসহ মো. সুজনকে আটক করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে, যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিএনএ/ সোহাগ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে