23 C
আবহাওয়া
১১:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চকরিয়ায় রেললাইনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চকরিয়ায় রেললাইনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চকরিয়ায় রেললাইনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় রেলপথে হাঁটতে গিয়ে শাহ আলম (৬৭) নামে এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। রোববার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার বরইতলি পহঁর চাঁদা, ৯নং ওয়ার্ড গোবিন্দপুর পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শাহ আলম শ্রবণ প্রতিবন্ধি হওয়ায় ট্রেন আসার শব্দ শুনতে না পেয়ে সরে যেতে পারেননি। তিনি ওই এলাকার খলিলুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ইঞ্জিন বগিতে কাটা পড়ে নিহতের দুটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তার মৃত্যু হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলি জানান, ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঐ ব্যক্তির মৃত্যু হয়। তিনি কানে কম শুনতেন। নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএনিউজ/ ফরিদুল আলম শাহীন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা