31 C
আবহাওয়া
৬:০১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সোলেদারের নিয়ন্ত্রণ দাবি রাশিয়ার

সোলেদারের নিয়ন্ত্রণ দাবি রাশিয়ার


বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনের লবণ খনির শহর সোলেদারের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া। শুক্রবার (১৩ জানুয়ারি) রাশিয়া এ দাবি করে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে সোলেদারের নিয়ন্ত্রণ নেয়া হয়েছে।

রাশিয়ার সর্বসাম্প্রতিক এই দাবির বিষয়ে ইউক্রেন কোন মন্তব্য করেনি।

সোলেদারের জন্য কয়েক মাস ধরে যুদ্ধ চলছে এবং উভয় পক্ষই বিভিন্ন সময়ে শহরটি নিয়ন্ত্রণের দাবি করেছে।

বৃহস্পতিবার ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেন, সোলেদারে প্রচণ্ড লড়াই হয়েছে তবে ইউক্রেনের বাহিনী শহরটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

পূর্ব ইউক্রেনের এই শহরটি কে নিয়ন্ত্রণ করছে তা নিয়ে পরস্পরবিরোধী দাবির একদিন পরে মালিয়ার এ কথা বলেন।

অঞ্চলটিতে সবচেয়ে সক্রিয় সংঘর্ষ চলছে, পরিস্থিতির নিরপেক্ষ মূল্যায়ন করা কঠিন হয়ে উঠেছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেন, ইউক্রেন কার্যত ন্যাটোর সদস্য।

মন্ত্রী বলেন, তার দেশ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় অস্ত্র এবং প্রশিক্ষণ পেয়েছে।

তিনি বলেন, “আমি নিশ্চিত যে, অদূর ভবিষ্যতে আমরা ন্যাটোর বিধিসম্মত সদস্য হবো।”

পুতিন রাষ্ট্রীয় টেলিভিশনে একজন উর্ধ্বতন মন্ত্রীর প্রকাশ্যে সমালোচনা করার পরে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়্যার বলেছে যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত “রাশিয়ার প্রতিরক্ষা শিল্প ঘাঁটির সরঞ্জাম এবং প্রযুক্তিগত ঘাটতি মোকাবিলার জন্য বলির পাঁঠা খুঁজছেন।”

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী