21 C
আবহাওয়া
১:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিল স্ত্রী

স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিল স্ত্রী

স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিল স্ত্রী

বিএনএ,ঢাকা : পারিবারিক কলহের জের ধরে রাজধানীতে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৪ জানুয়ারি) রাত ৪টার দিকে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা হাউজিং এলাকার ১ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিশেষ অঙ্গ কেটে দেওয়া ওই ব্যক্তির বয়স ৩৫ বছর ও তার স্ত্রীর বয়স ২৮ বছর। এ ঘটনায় আহতের স্ত্রীকে হেফাজতে নেয় মোহাম্মদপুর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে গুরুতর অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ পেলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী