21 C
আবহাওয়া
২:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা

গাজীপুরে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা

গাজীপুরে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা

বিএনএ, গাজীপুর :গাজীপুরের শ্রীপুর কাওরাইদ বাজারে ইউনিয়ন আ.লীগের দলীয় কার্যালয়ে ডেকে নয়ন শেখ (২৯) নামের এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা খাইরুল ইসলাম মীরের (৩৫) বিরুদ্ধে। নিহত নয়ন উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের মৃত মোহাম্মদ আব্দুলের ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ মাহফুজ।

তিনি জানান, বৃহস্পতিবার রাত দশটার দিকে নিহত ছাত্র লীগের নেতার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের মাথায় কোপের চিহ্ন ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিদ আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএ/ এম. এস. রুকন ,ওজি

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী