24 C
আবহাওয়া
৮:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে টেম্পু-ইজিবাইক সংঘর্ষে কিশোর নিহত

বোয়ালখালীতে টেম্পু-ইজিবাইক সংঘর্ষে কিশোর নিহত

বোয়ালখালীতে টেম্পু-ইজিবাইক সংঘর্ষে কিশোর নিহত

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজিচালিত টেম্পু ও ব্যাটারীচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে মো. সাইমন (১৫) নামের এক কিশোর। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার আরাকান সড়কের রায়খালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইমন উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড চরখিজিরপুর গ্রামের মৃত নুর কাদেরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারীচালিত ইজিবাইকটি আরাকান সড়কের শাকপুরা থেকে গোমদণ্ডী ফুলতলের দিকে যাওয়ার পথে রায়খালী ব্রিজের জঙ্গা তালুকদার পাড়ার গেইটের সামনে বিপরীতমুখী সিএনজিচালিত টেম্পুর সাথে (চট্টো মেট্রো-চ ০৫০৬৩) মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক সাইমন ঘটনাস্থলে মারা যান।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটো আটক করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে