24 C
আবহাওয়া
২:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৯ ডিগ্রি

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৯ ডিগ্রি

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৯ ডিগ্রি

বিএনএ, চুয়াডাঙ্গা: শীতে কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। কনকনে ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে জবুথবু জনজীবন। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮%।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজও মৃদু শৈত্যপ্রবাহ চলছে এ অঞ্চলের উপর দিয়ে।

সকালে তীব্র শীতের সঙ্গে উত্তরের হিমেল হাওয়া কাবু করে দিচ্ছে মানুষ ও প্রাণিকুলকে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই আরও বেশি শীত অনুভূত হয়। গায়ে গরম কাপড় জড়িয়ে কাঁপতে কাঁপতে জীবন-জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছে খেটে খাওয়া মানুষ।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা রকিবুল হাসান বলেন, আজ সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে