23 C
আবহাওয়া
১:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আগামী নির্বাচনে প্রার্থী হবেন নেওয়াজ শরীফ

আগামী নির্বাচনে প্রার্থী হবেন নেওয়াজ শরীফ

নেওয়াজ শরীফ

বিশ্বডেস্ক :  পাকিস্তানের একটি ফেডারেল আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের বিরুদ্ধে দূর্নীতির সর্বশেষ অভিযোগ খারিজ করে দিয়েছে। নেওয়াজ শরীফ অতপর আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন বলে মনে করা হচ্ছে। একনাগাড়ে না হলেও ইতোপূর্বে তিনবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন পাকিস্তান মুসলিম লীগ (নেওয়াজ) প্রধান নেওয়াজ শরীফ। খবর ডন।

দুর্নীতির অভিযোগো তাকে দশ বছরের কারাদন্ড দেয়া হয়েছিল । সেই শাস্তি এড়ানোর জন্য স্বেচ্ছায় চার বছর লন্ডনে নির্বাসনে থেকে শরীফ অক্টোবর মাসে পাকিস্তানে ফিরে যান।

মঙ্গলবার(১২ ডিসেম্বর) নেওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ (নেওয়াজ) জানিয়েছে, ৭৩ বছর বয়সী এই রাজনীতিক চতুর্থবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শরীফের আপিলে সাড়া দিয়ে রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট এই রায় দিয়েছে। পাকিস্তানে ফিরে যাবার পর পরই তিনি ঘোষিত শাস্তির বিরুদ্ধে আপিল করেন।

অন্য একটি দূর্নীতি মামলায় তাঁর দোষী সাব্যস্ত হবার রায়টি আদালত বাতিল করার দুই সপ্তাহ পর এই মামলা থেকেও তাঁকে অব্যাহতি দেয়া হলো।

মঙ্গলবার দেয়া আদালতের এই রায়কে পাকিস্তান মুসলিম লীগ দল স্বাগত জানিয়েছে ।তারা দাবি করে “ আজ তিনি সকল মামলা থেকে অব্যাহতি পেয়েছেন”। তারা তার বিরুদ্ধে আনা সব দূর্নীতির অভিযোগকে “ভূয়া” বলে নাকচ করে দেয়।

শরীফের বিরুদ্ধে সব আইনি অভিযোগ প্রত্যাহার করা হলে মনে করা হচ্ছে তিনিই হবেন ৮ই ফেব্রুয়ারির নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বি।

পাকিস্তানে বিগত নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগ (নেওয়াজ) বিপুল আসনে জয় পায়। ফলে নেওয়াজ শরীফ এর ছোটভাই শাবাজ শরীফ দেশটির প্রধানমন্ত্রী নিযুক্ত হন।

বিএনএ,জিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা