26 C
আবহাওয়া
১০:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » রাউজান প্রেসক্লাবের নেতৃত্বে শফিউল-হাবিব

রাউজান প্রেসক্লাবের নেতৃত্বে শফিউল-হাবিব

রাউজান প্রেসক্লাবের নেতৃত্বে শফিউল-হাবিব

বিএনএ, রাউজান: রাউজান প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন শফিউল আলম (সমকাল ও বাংলাদেশ নিউজ এজেন্সি) এবং সাধারণ সম্পাদক হয়েছেন হাবিবুর রহমান (আমাদের সময়)।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাউজান প্রেসক্লাবে ভোটগ্রহণ চলে। এতে লাইনে দাঁড়িয়ে সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এছাড়া সহ-সভাপতি পদে শাহেদুর রহমান মোরশেদ (সময়ের আলো), এম রমজান আলী (ভোরের কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী (আমার সংবাদ), সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন (আমাদের কণ্ঠ), দপ্তর সম্পাদক আমির হামজা (সকালের সময়) অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ (আমাদের নতুন সময়), মহিলা বিষয়ক সম্পাদক দিলু বড়ুয়া (বাংলাদেশ সমাচার), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ (দৈনিক অধিকার), সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যীশু সেন (ইনফো বাংলা)।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক প্রদীপ শীল ও সদস্য সচিব কামরুল ইসলাম বাবুর ব্যবস্থাপনায় নির্বাচনে পর্যবেক্ষক ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, এম বেলাল উদ্দিন, সাংবাদিক এম কামাল উদ্দিন, দৈনিক আজাদী ফটিকছড়ি প্রতিনিধি ও ফটিকছড়ি প্রেসক্লাব প্রতিনিধি সোলাইমান আকাশ, পিআইও নিয়াজ মোর্শেদ, রাউজান থানার উপ-পরিদর্শক হুমায়ন কবির, আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ, যুবলীগ নেতা তপন দে, সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাবের হোসেন, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আসিফ, ইমরান হোসেন পিন্টু, নাছির উদ্দিন, ব্যবসায়ী মো. আজাদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক রায়হান, রতন বড়ুয়া, সোহেল।

বিএনএ/শফিউল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে