20 C
আবহাওয়া
৬:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বান্দরবানে জেএসএস নেতাকে অপহরণের পর হত্যা

বান্দরবানে জেএসএস নেতাকে অপহরণের পর হত্যা

বান্দরবানে জেএসএস নেতাকে অপহরণের পর হত্যা

বিএনএ বান্দরবান: বান্দরবানে অপহরণের পর পুশথোয়াই মারমা (৩২) নামে জনসংহতি সমিতির (জেএসএস) এক নেতাকে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (১৩ ডিসেম্বর) সকালে বান্দরবান কাপ্তাই সড়কের আমতলি পাড়ার কাছে মাটিতে পুঁতা অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত পুশথোয়াই আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির বান্দরবান সদর উপজেলার সাধারণ সম্পাদক ও পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক জেলা সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী ডলু পাড়ায় হানা দিয়ে পুশথোয়াই মারমাকে তার নিজ বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে আমতলী এলাকায় গুলি করে  তাকে হত্যার পর মরদেহ মাটিতে পুঁতে রাখে। কারা এই ঘটনা ঘটিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী তা জানাতে পারেনি। তবে, মগ লিবারেশন পার্টি  এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বান্দরবানে আধিপত্য বিস্তার নিয়ে জনসংহতি সমিতির সঙ্গে মগ লিবারেশন পার্টি, আওয়ামী লীগসহ কয়েকটি স্থানীয় দলের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে সংঘাত চলে আসছিল।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী