20 C
আবহাওয়া
১০:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » মুজিববর্ষ উপলক্ষ্যে জাপানে দিনব্যাপি রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

মুজিববর্ষ উপলক্ষ্যে জাপানে দিনব্যাপি রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস

টোকিও (জাপান), ১২ ডিসেম্বর):

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস ১২ ডিসেম্বর রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দিনব্যাপি রক্তদান কর্মসূচি পালন করেছে। এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে জাপান রেডক্রস সোসাইটি।

দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে সকালে অনুষ্ঠানটির উদ্বোধন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ৫০ জন জাপানি ও বাংলাদেশি নাগরিক আর্তমানবতার সেবায় রক্ত দান করেন। এসময় জাপানিজ রেডক্রস টোকিও মেট্রোপলিটন ব্লাড সেন্টারের চিফ ডাইরেক্টর তোশিহিরো হাতামোচি ও দূতাবাসের সকল কর্মকর্তা- কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত বলেন রক্ত দান এক মহৎ কাজ যা অন্যের জীবন বাঁচাতে সাহায্য করে। তিনি সকল রক্তদাতা, জাপান রেডক্রসসহ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। বাংলাদেশের স্বাধীনতার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ৩০ লক্ষ লোকের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে, তাই রক্তের মূল্য বাঙালিদের থেকে অন্য কোন জাতি ভালো বুঝতে পারবে না।

চিফ ডাইরেক্টর তোশিহিরো হাতামোচি তাঁর বক্তব্যে বলেন, করোনা মহামারির এই সংকটময় সময়ে রক্তদান কর্মসূচি আয়োজন করা খুবই কঠিন কিন্তু করোনা রোগীদের জন্য রক্তের চাহিদা বেড়েই চলেছে। এর মাঝেও এই আয়োজন করায় তিনি রাষ্ট্রদূত ও দূতাবাসকে ধন্যবাদ জানান।

রক্তদাতাদের এই ত্যাগ ও মহান অবদানকে সম্মান জানাতে তাঁদের প্রত্যেককে ‘সার্টিফিকেট অভ একনলেজমেন্ট’ ও মুজিববর্ষের স্মারক উপহার প্রদান করেন রাষ্ট্রদূত।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী