29 C
আবহাওয়া
৯:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

ছুরিকাঘাত

বিএনএ, ঢাকা : রাজধানীর বিমানবন্দরে কাওল্লা রেলস্টেশন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. আরমান (২৬) নামে এক গাড়ী চালক নিহত হয়েছেন।  সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী জাহিদুল ইসলাম  জানান, আরমান সিভিল এভিয়েশনের গাড়িচালক। অফিস ছুটির পর বাসায় যাওয়ার পথে কাওল্লা রেললাইন এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আরমান গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ধনারপাড়া গ্রামের মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে। বর্তমানে কাওল্লা এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, নিহতের বুকে ও পেটে আঘাতে চিহ্ন রয়েছে । ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী