21 C
আবহাওয়া
১২:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ২


বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। সোমবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে ময়মনসিংহ নেত্রকোনা সড়কের কাশিগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রীজ মোড় থেকে যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাশিগঞ্জ বাজার এলাকায় যেতেই বিপরিত দিক আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা গেছে। এসময় আহত হয় তিনজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আব্দুল্লাহ আল মামুন বলেন, এই ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাক জব্দ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। নিহতের মাঝে একজন নারী ও একজন পুরুষ। তবে, তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।

বিএনএ/ হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী