25 C
আবহাওয়া
১১:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা-আরিচা মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ঢাকা-আরিচা মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

বাস

বিএনএ ডেস্ক: ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর বাসসট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ৯টার দিকে বলিয়ারপুর এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ব্যাপারে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান বলেন, বলিয়ারপুর স্ট্যান্ডের ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে বাসটি পার্কিং অবস্থায় থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, দুর্বৃত্তরাই বাসটিতে অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী