31 C
আবহাওয়া
৫:২৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বান্দরবানের তিন উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়লো আরো চারদিন

বান্দরবানের তিন উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়লো আরো চারদিন

বান্দরবানের তিন উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়লো আরো চারদিন

বিএনএ, বান্দরবান : বান্দরবানের তিন উপজেলা রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় দেশী-বিদেশী পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরও চারদিন বাড়িয়ে ১৬ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় এ নিয়ে ষষ্ঠবারের মতো এই নিষেধাজ্ঞা বর্ধিত করা হলো।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক পত্রে এ নিষেধাজ্ঞার তথ্য জানানো হয়েছে।

ওইপত্রে জানানো হয়েছে, বান্দরবান সেনা রিজিয়নের আবেদনের প্রেক্ষিতে পর্যটকদের নিরাপত্তার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এরআগে, প্রথমে ১৭ অক্টোবর রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। দ্বিতীয় দফায় ২৩ অক্টোবর, তৃতীয়দফায় ৩০ অক্টোবর ওই দুই উপজেলাসহ থানচি ও আলীকদম উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এরপরে ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞার সময় বাড়ানো হয়।

পরে গণবিজ্ঞপ্তি জারি করে ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত বান্দরবানের চার উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ানো হয়। এরপর ৮ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত বান্দরবান জেলার রুমা-রোয়াংছড়ি ও থানচি এই তিন উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী