24 C
আবহাওয়া
২:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সাড়ে ৭শ’ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৪

সাড়ে ৭শ’ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৪

সাড়ে ৭শ’ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম : সাড়ে ৭ লাখ টাকার ৭৫০ বোতল ফেন্সিডিলসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার ( ১২ নভেম্বর) বেলা সাড়ে ৮টার দিকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন বারাইপুর এলাকা থেকে তাদের গ্রেফতার হয়।

গ্রেফতারকৃতরা হলেন-মো. আব্দুস সালাম (৩২), মো. কামাল হোসেন (২০), মো. রুবেল (১৮), মো. শাহীন আলম (১৮)।

র‌্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, সাত লাখ ৫০ হাজার টাকার ৭৫০ বোতল ফেন্সিডিলসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

তারা দীর্ঘদিন যাবত কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা দেশের অন্যান্য অঞ্চলের মাদক কারবারি কাছে পাচার করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

তাদের কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আমিন

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে