24 C
আবহাওয়া
১:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে ফেন্সিডিলসহ আটক ২

ফেনীতে ফেন্সিডিলসহ আটক ২

ফেনীতে ফেন্সিডিলসহ আটক ২

বিএনএ,চট্টগ্রাম : ফেনী থেকে ২৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব -৭। এ ছাড়া
মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি পিকআপও জব্দ করা হয়। বৃহস্পতিবার(১৩ অক্টোবর) এ অভিযান চালানো হয়।

র‌্যাব- ৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,কতিপয় মাদক ব্যবসায়ী একটি পিকআপ যোগে ফেন্সিডিল বহন করে বিক্রির উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার( ১৩ অক্টোবর) ফেনীর মডেল থানাধীন ফতেহপুর এলাকায় পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে তাঁরা। এ সময় একটি পিকআপ তল্লাশী করে আব্দুল্লা আল নোমান (২৫) ও আশরাফ উদ্দিন সাকিল (২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‌্যাব। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা।

আটককৃতরা জানায়, তাঁরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে ফেনী, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে