31 C
আবহাওয়া
২:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কাপ্তাই লেকে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

কাপ্তাই লেকে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

কাপ্তাই লেকে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

বিএনএ, রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই লেকে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে নিখোঁজ হন বলে জানা গেছে। নিখোঁজ জেলের নাম শান্তি জীবন চাকমা। তিনি রাঙামাটি সদর উপজেলার বাকছড়ি এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে আমতলী এলাকাস্থ কাপ্তাই লেকে মাছ ধরতে জাল ফেললে তার জালটি গাছের গুঁড়িতে আটকে যায়। পরে জাল ছাড়ানোর চেষ্টায় পানির নিচে ডুব দেয়। প্রথমবার উঠলেও দ্বিতীয়বার আর ওঠেনি।

আরও পড়ুন: ডেঙ্গুতে বরিশাল বিভাগে আরও সাতজনের মৃত্যু

নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য বিপ্লব ত্রিপুরা বলেন, শান্তি একজন জেলে। সে রবিমোহন চাকমার নৌকায় জেলের কাজ করতো। নিখোঁজের পর বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান, খবর পেয়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি দল ও আমাদের পুলিশের টিম কাজ করছেন। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন, বিএম

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী