27.9 C
আবহাওয়া
৮:৪৮ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপি পাকিস্তানের সৃষ্টি-মাহবুবউল আলম হানিফ

বিএনপি পাকিস্তানের সৃষ্টি-মাহবুবউল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি পাকিস্তানের সৃষ্টি। কথায় কথায় তারা মিথ্যাচার করে। তাদের অর্জন হাওয়া ভবন। লন্ডন থেকে তাদের স্লোগান এসেছে টেক ব্যাক বাংলাদেশ। তার মানে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া।

মঙ্গলবার(১৩ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, বিএনপির চোখ রাঙানির জন্য এ দেশ স্বাধীন করিনি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে।

নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সুজিত রায় নন্দী, গোলাম রাব্বানী, ফরহাদ হোসেন সংগ্রাম এমপি, বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, মো. হেলাল উদ্দিন প্রমুখ।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি