20 C
আবহাওয়া
৪:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » তৃতীয় শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা থাকছে না: শিক্ষামন্ত্রী

তৃতীয় শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা থাকছে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বিএনএ, ঢাকা : ২০২৩ সাল থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে নতুন শিক্ষাক্রম চালু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (১৩ সেপ্টেম্বর) তিনি শিক্ষা মন্ত্রণালয়ে এ তথ্য জানান ।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান,  ২০২৩ সাল থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে নতুন শিক্ষাক্রম চালু হতে পারে। বই ও পরীক্ষার ধরণ পাল্টাতে পারে।  এসএসসির আগে কোনো পাবলিক পরীক্ষা হবে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষার নাম ও ধরনে আসতে পারে পরিবর্তন। দশম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান-মানবিক-বাণিজ্য বিভাজন থাকছে না।

তিনি বলেন, তৃতীয় শ্রেণি পর্যন্ত থাকছে না কোনো বার্ষিক পরীক্ষা। বই ও শিক্ষা কার্যক্রম পাল্টে যাবে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে তা কার্যকর হবে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও তা মানতে হবে। ক্লাস মূল্যায়নের ভিত্তিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল দেওয়া হতে পারে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা