20 C
আবহাওয়া
৮:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » হাসান আখুন্দের সঙ্গে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ 

হাসান আখুন্দের সঙ্গে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ 


বিএনএ, ডেস্ক :কাতারের পররাষ্ট্রমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রী মোহাম্মাদ আব্দুর রহমান আলে সানি কাবুলে আফগানিস্তানের নয়া প্রধানমন্ত্রী মোহাম্মাদ হাসান আখুন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন।তালেবানের পক্ষ থেকে এ সাক্ষাতের একটি ছবি প্রকাশ করা হয়েছে। আফগানিস্তানে তালেবানের পক্ষ থেকে ‘অন্তর্বর্তী সরকার’ ঘোষণা করার পর আলে সানি হলেন সর্বোচ্চ পর্যায়ের কোনো বিদেশি কর্মকর্তা যিনি হাসান আখুন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন।

আফগানিস্তান-তালেবান

তালেবানের অন্যতম মুখপাত্র মোহাম্মাদ নাঈম এক টুইটার বার্তায় এ সাক্ষাতের খবর প্রকাশ করে বলেছেন, সাক্ষাতে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ ইয়াকুব মুজাহিদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হক্কানি উপস্থিত ছিলেন।

নাঈম জানান, সাক্ষাতে দু’পক্ষ মানবিক সাহায্য, আফগানিস্তানের উন্নয়ন কার্যক্রমের ভবিষ্যত এবং ইসলামি আমিরাতের সঙ্গে আন্তর্জাতিক সমাজের সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী