18 C
আবহাওয়া
৯:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ফিলিস্তিনে প্রথমবার সৌদি রাষ্ট্রদূত নিয়োগ

ফিলিস্তিনে প্রথমবার সৌদি রাষ্ট্রদূত নিয়োগ


বিএনএ, ঢাকা: সৌদি আরব ফিলিস্তিনে প্রথমবারের মতো  রাষ্ট্রদূত নিয়োগ দিলো ।ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল-খালিদি গত শনিবার (১২ আগস্ট) জর্ডানে অনাবাসী দূত হিসেবে রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরির পরিচয়পত্রের একটি অনুলিপি হাতে পেয়েছেন।

জর্ডানে নিযুক্ত বর্তমান সৌদি রাষ্ট্রদূত আল-সুদাইরি জেরুজালেমে কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করবেন।

আল-খালিদি বলেছেন, এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা দুই দেশ ও দুই ভ্রাতৃপ্রতিম জনগণের মধ্যকার শক্তিশালী সম্পর্ক আরও জোরদার করতে অবদান রাখবে।

ফিলিস্তিনে রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছে সৌদি আরবও।

ফিলিস্তিনি বিশ্লেষক তালাল ওকাল বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে সৌদি আরবের প্রতিনিধিত্বকারী সরকারি অফিস প্রতিষ্ঠার পথে একটি পদক্ষেপ হলো এই রাষ্ট্রদূত নিয়োগ।

তার মতে, সৌদি আরব একটি সম্পূর্ণ সার্বভৌম রাষ্ট্রে ফিলিস্তিনিদের অধিকারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, এটি তার একটি বার্তাও বটে।

বিএনএ/ ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা