27 C
আবহাওয়া
১:২৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » অটোরিকশা ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩

অটোরিকশা ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩


বিএনএ, সাভার : ঢাকার ধামরাই ও আশুলিয়া এলাকায় অটোরিকশা ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। শনিবার (১৩ আগস্ট) রাত দশটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে, শুক্রবার রাতে আশুলিয়া থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়া জেলার মো. বদু (৩৬), ঢাকা জেলার মো. রাজু (৩০) ও মো. আরিফ হোসেন বেপারী (৩৮)।

র‌্যাব-৪ জানায়, গত ১২ আগষ্ট সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা জেলার ধামরাইয়ের এলাকায় কিছু অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  ঘটনাস্থলে অভিযান চালিয়ে এক ছিনতাইকারীকে হেফাজতে নেয়ার পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে জানা যায় সে অটোরিকশা ছিনতাইকারী চক্রের একজন সক্রিয় সদস্য এবং তার সাথে অন্যান্য আরো সদস্য রয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত ২টি অটোরিক্সাসহ উক্ত সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৩ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা উক্ত ছিনতাইয়ের বিষয়ে সত্যতা স্বীকার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানানো হয়েছে।

বিএনএনিউজ/ইমরান খান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ