20 C
আবহাওয়া
৪:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চাকরি ছাড়লেন ৬ বিসিএস ক্যাডার

চাকরি ছাড়লেন ৬ বিসিএস ক্যাডার


বিএনএ, ঢাকা: চাকরি ছেড়েছেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ক্যাডারে নিয়োগ পাওয়া ৬ কর্মকর্তা। এসব কর্মকর্তার বেশির ভাগই শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করায় চাকরি ছেড়েছেন।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশ থেকে এসব তথ্য জানা গেছে।

গত ৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে জানানো হয়, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক মনিরুল ইসলাম চাকরি ছেড়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেছেন।

এরপর গত ১০ জুলাই মন্ত্রণালয়ের আলাদা তিনটি অফিস আদেশে ৪ কর্মকর্তার চাকরি ছাড়ার বিষয়টি জানানো হয়। তারা হলেন- বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের সহকারী অধ্যাপক শিশির চন্দ্র পাইক, গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের প্রভাষক খুরশীদ আলম, সাতক্ষীরা সরকারি কলেজের প্রভাষক ইদ্রিস আলী ও রাজবাড়ী সরকারি কলেজের প্রভাষক প্রিয়াংকা সাহা। তাদের মধ্যে ৩ জন বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেছেন। আরেকজন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান করেছেন।

সর্বশেষ গত ১১ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে জানানো হয়, ময়মনসিংহের সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক আবু হানিফ চাকরি ছেড়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে প্রভাষক হিসেবে যোগদান করেছেন।

বিএনএ/এমএফ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী