34.4 C
আবহাওয়া
২:২৩ অপরাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজার গেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজার গেছেন প্রধানমন্ত্রী


বিএনএ, ঢাকা: খাল খনন, বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে এক দিনের সফরে কক্সবাজারে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান । প্রধানমন্ত্রীর সাথে রয়েছেন তার সহধর্মিণী ডা: জুবাইদা রহমান।এসময় বিমানবন্দরের বাইরে অপেক্ষারত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রী ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন । এরপর তিনি পেকুয়া উপজেলায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন।

দিনের কর্মসূচিতে আরো রয়েছে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালের সামনে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগদান।

এরপর প্রধানমন্ত্রী মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত পরিদর্শন শেষে সন্ধ্যায় লং বিচ হোটেলে সুধী সমাবেশে অংশ নেবেন। সব কর্মসূচি শেষে তিনি আকাশপথে ঢাকায় ফিরবেন।

দেড় দশকের বেশি সময় লন্ডনে থাকার পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর এটি তার প্রথম কক্সবাজার সফর।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ