32 C
আবহাওয়া
২:৩৫ অপরাহ্ণ - মে ১৩, ২০২৬
Bnanews24.com
Home » সাদিক কায়েমের দ্বিতীয় ইনিংস শুরু! ই্‌উনূসের শুভ কামনা!

সাদিক কায়েমের দ্বিতীয় ইনিংস শুরু! ই্‌উনূসের শুভ কামনা!


বিএনএ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির পরিচিত মুখ, ডাকসুর ভিপি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন। আজ ১৩ মে তার কুমারত্বের অবসান হতে যাচ্ছে। কার সাথে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করছেন এই ছাত্রনেতা? কি তার পরিচয়? আজকের ভিডিওতে আমরা জানাবো সাদিক কায়েমের বিয়ে ও তার হবু স্ত্রীর বিস্তারিত পরিচয়।”

YouTube player

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করছেন এমন আলোচনার মধ্যে ডাকসু ভিপি সাদিক কায়েম নতুন জীবনে পদার্পন করতে যাচ্ছেন। তার হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজী। তিনি পেশায় একজন এমবিবিএস চিকিৎসক। আনিকার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। শুধু পেশাগত পরিচয়ই নয়, আনিকার পারিবারিক পরিচয়ও বেশ প্রভাবশালী। তার বাবা দেশের নামকরা শিল্পগোষ্ঠী রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন।

সাদিক কায়েম চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। খাগড়াছড়িতে তার প্রাথমিক শিক্ষা শুরু করেন। তিনি ২০১৪ সালে বাইতুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর, তিনি ২০১৬ সালে চট্টগ্রামের বাইতুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন ।

জানা গেছে, বিয়ের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ আকদ অনুষ্ঠিত হবে আজ ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। যেখানে উপস্থিত থাকবেন ডাকসু নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। একই দিনে রাজধানীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে বিয়ের মূল ভোজ বা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। তবে ভিড় এড়াতে কনভেনশন সেন্টারের নাম প্রকাশ করা হয়নি।

জীবনের দ্বিতীয় অধ্যায়ের এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে সাদিক কায়েম আমন্ত্রণ জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে। গত ১১ মে সোমবার সাবেক প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে তাকে বিয়ের দাওয়াতপত্র তুলে দেন এই ছাত্রনেতা।

সাক্ষাৎকালে সাদিক কায়েম ড. ইউনূসকে তার বিয়ের অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকার সবিনয় অনুরোধ জানান। ড. ইউনূস অত্যন্ত সানন্দে এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং সাদিক কায়েমের দাম্পত্য জীবনের উত্তরোত্তর সাফল্য ও শুভকামনা জানিয়েছেন।

শুধু ব্যক্তিগত আলাপই নয়, এই সাক্ষাতে জুলাই বিপ্লবের চেতনা ও ডাকসুর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। এ সময় সাদিক কায়েম ড. ইউনূসের হাতে জুলাই বিপ্লবের শহীদ নাফিজের স্মৃতি সম্বলিত একটি বিশেষ স্মারক চিত্রকর্ম তুলে দেন

সাদিক কায়েম তার ফেসবুক পোস্টে জানান, জুলাই বিপ্লব বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্সে অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতেই মূলত তিনি ড. ইউনূসের সাথে সাক্ষাৎ করেছিলেন।

সাদিক কায়েম ও আনিকা ফরায়েজীর এই নতুন পথচলার জন্য আমাদের পক্ষ থেকে রইলো অনেক শুভ কামনা। এই নবদম্পতির জন্য আপনার কোনো বার্তা থাকলে কমেন্ট বক্সে জানান।

শামীমা চৌধুরী শাম্মী

Loading


শিরোনাম বিএনএ