27 C
আবহাওয়া
১:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা


বিএনএ,চট্টগ্রাম: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ ইলিয়াস (৪৩) নামে এক হেড মাঝিকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। সোমবার (১৩ মে) ভোর রাতে ক্যাম্প-৪ এক্সটেনশনের সি ব্লক সংলগ্ন হ্যান্ডিক্যাফ অফিসের পেছনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইলিয়াস উখিয়ার ওই ক্যাম্পের বাসিন্দা আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১২মে) রাতে অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনের একটি দল অতর্কিতভাবে ঘরের দরজা ভেঙে ঢুকে ইলিয়াসকে তার বসতবাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং বাড়ির পাশে হ্যান্ডিক্যাফ অফিসের পেছনে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, ঘটনার পর পরই উপ পরিদর্শক অরুপ তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএনিউজ/রেহানা,ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের