20 C
আবহাওয়া
৩:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ঈদ উদযাপন

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ঈদ উদযাপন

ঈদ

বিএনএ ডেস্ক, ঢাকা: চাঁদ দেখা সাপেক্ষে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে উদ্‌যাপিত হচ্ছে মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর আসে এই ঈদ উৎসব। সৌদি আরবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদ পালন করা হয় আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশেও। পাকিস্তানেও আজ ঈদ উদযাপিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ মে) ঈদ উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা দিয়েছেন মুসলিম বিশ্বের নেতারা। তবে করোনা মহামারী পরিস্থিতি এবং ফিলিস্তিনে ইসরায়েলি হত্যাযজ্ঞের কারণে ঈদ উদযাপনে সেই উচ্ছ্বাস নেই।

ফিলিস্তিনে আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলা এবং গাজায় দেশটির অব্যাহত হত্যাযজ্ঞের কারণে ঈদ আনন্দ অনেকটাই শোকে পরিণত হয়েছে মুসলিম বিশ্বে। ঈদের দিনও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

আল-জাজিরা জানিয়েছে, ঈদের দিন সকালে পশ্চিম গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ শিশু ও অন্তঃসত্ত্বাসহ আট নারী রয়েছেন।

চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে। অবশ্য কয়েকটি জেলার বেশকিছু গ্রামে পীরপন্থী কিছু মুসলিম সৌদি আরবের সঙ্গে মিল রেখে বৃহস্পতিবার ঈদ উদযাপন করছে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী