27 C
আবহাওয়া
১২:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ

ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ

ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ

বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তানের সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খারে নেতৃত্বাধীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার জন্য মার্কিন সরকারের বিরুদ্ধে রাজধানী ওয়াশিংটন ডিসির পাকিস্তান দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ অংশ নিয়েছেন আমেরিকায় বসবাসকারী পাকিস্তানি বংশোদ্ভূত শত শত নাগরিক।

বিক্ষোভে অংশ নেয়া লোকজন সরাসরি অভিযোগ করেছেন যে, ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে বাইডেন প্রশাসন ভূমিকা রেখেছে। এ সময় তারা বহুসংখ্যক ব্যানার-ফেস্টুন বহন করেন এবং নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে প্রাইম মিনিস্টার এর পরিবর্তে ‘ক্রাইম মিনিস্টার’ বলে সম্বোধন করেন। মুসলিম লীগ এবং পিপলস পার্টির নেতাদেরকে বিক্ষোভকারীরা লুটেরা এবং দুর্নীতিবাজ বলে অভিহিত করেন। ইমরান খানের বিদায়ের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন নওয়াজ শরীফপন্থী মুসলিম লীগের নেতা শাহবাজ শরীফ।

রাজধানী ওয়াশিংটন ডিসির বাইরে হিউস্টন এবং টেক্সাসেও ইমরান খানের পক্ষে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। তারা নতুন সরকারকে ‘আমদানিকৃত সরকার’ বলে মন্তব্য করেন। বিদায়ী ইমরান খান সরকারের প্রতি সমর্থন জানিয়ে আগামী দিনগুলোতে আমেরিকার বিভিন্ন শহরে আরো বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা করছেন আয়োজকরা।

গত শনিবার ইমরান খানের সরকার জাতীয় সংসদে অনাস্থা ভোটে হেরে যান। পাকিস্তানের ভেতর এবং বাইরে থেকে অভিযোগ উঠেছে যে, ইমরান খানের সরকারকে উৎখাতের পেছনে আমেরিকার হাত রয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি সমর্থন দেয়া এবং চীনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতার জন্য মার্কিন সরকার ইমরান খানের ওপর ক্ষুব্ধ হয়েছিল।(পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের