33.1 C
আবহাওয়া
১২:৩১ অপরাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » রাঙামাটিতে বৌদ্ধ ভিক্ষু’র ওপর হামলাকারীদের বিচারের দাবি

রাঙামাটিতে বৌদ্ধ ভিক্ষু’র ওপর হামলাকারীদের বিচারের দাবি


বিএনএ, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে, একুশে পদক প্রাপ্ত ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধাক্ষ্য প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু’র ওপর হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছেন সম্মিলিত বৌদ্ধ নাগরিক সমাজ। বুধবার (১৩ মার্চ) সকালে এ দাবিতে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ ধর্মীয় গুরু ড. জিনবোধি ভিক্ষু’র ওপর হামলা একটি কলঙ্কিত অধ্যায়। এ হামলা ভিক্ষু সমাজের জন্য লজ্জা ও অপমানজনক।

বক্তারা আরও বলেন, জিনবোধি বৌদ্ধ সমাজের প্রতিনিধিত্ব করছেন। তাঁর ওপর হামলার মানে বৌদ্ধ সমাজের ওপর হামলা। অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

প্রতিবাদ সমাবেশে রাঙামাটি জেলা সম্মিলিত বৌদ্ধ নাগরিক সমাজের আহবায়ক কিরণ বিকাশ চাকমা, রাঙামাটি সম্মিলিত বৌদ্ধ নাগরিক সমাজের সদস্য সচিব তপন কুমার বড়ুয়া, রাঙামাটি সম্মিলিত বৌদ্ধ নাগরিক সমাজের যুগ্ম আহবায়ক রবীন্দ্র লাল বড়ুয়া ও মৃদুল কান্তি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ গোষ্ঠীয় প্রচার সংঘের মহিলা সহ সভাপতি মৌহিনী রঞ্জন চাকমাসহ বৌদ্ধ ধর্মীয় সম্প্রদায়ের নর-নারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ৮ মার্চ (শুক্রবার) সকালে চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারে ড. জিনবোধি ভিক্ষু’র ওপর হামলা করা হয়েছে দাবি করে এ আয়োজন করা হয়।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বেনজীরকে ৩০ দিনের মধ্যে ফেরত নেবার আহবান ইউ,এ,ই'র দিল্লি বিমানবন্দরে হয়রানি, দেশে ফিরছেন জাহেদ উর রহমান ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা,যে সব শর্তে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক সংসদে হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ, ঢাকা-চট্টগ্রামে বিক্ষোভের ডাক শিবিরের সীমান্তে 'পুশ ইনের' চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার