24 C
আবহাওয়া
৬:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ঝিনাইদহে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ঝিনাইদহে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

বিএনএ, ঝিনাইদহ: ঝিনাইদহে ব্যবসায়ী নবী হোসেনকে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই মামলায় ৭ জনকে ৫ বছর করে কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ এ আদেশ দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- আনিছুর রহমান, রেন্টু হোসেন, চান্দু, আতিয়ার রহমান ও মানিক হোসেন। এদের মধ্যে আনিছুর রহমান, চান্দু ও আতিয়ার রহমান পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, হরিণাকুণ্ডু উপজেলার সাতব্রিজ বাজারের ব্যবসায়ী নবী হোসেন ২০১০ সালের ৭ অক্টোবর দোকানের মালামাল কেনার জন্য ঝিনাইদহ শহরে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরে তার পরিবারের সদস্যদের কাছে মোবাইলে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ওই বছরের ৯ অক্টোবর নবী হোসেনের ভাই দাউদ আলী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় অপহরণ মামলা করেন। ওই মামলায় সন্দেহভাজন আসামি নাসরিন ও আনিছুরকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ৩১ অক্টোবর যশোরের সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের জামির আলীর বাড়ি থেকে নবী হোসেনের মাটিচাপা দেয়া মরদেহ উদ্ধার করা হয়। তদন্ত শেষে ২০১১ সালে ২৪ মে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সোমবার আদালত এ রায় দেন।

বিএনএ/ আতিক রহমান, বিএম

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে