27 C
আবহাওয়া
১২:২৭ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে অটোরিকশার ধাক্কায় রিকশাচালক নিহত

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় রিকশাচালক নিহত

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় রিকশাচালক নিহত

বিএনএ, ঢাকা : রাজধানীর নিউমার্কেট থানার এলিফেন্ট রোড স্টাফ কোয়ার্টারে সামনে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ছামিনুর কারী (৩০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালককে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে। রোববার (১৩ মার্চ) ভোরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রায়হান বলেন, রাত ৩টার সময় সিএনজির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে রিকশাচালক গুরুতর আহত হয়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পরে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি মারা গেছেন।

তিনি আরও বলেন, আমরা সিএনজিচালককে আটক ও সিএনজিটি জব্দ করেছি। নিহত রিকশাচালকের বাসা কামরাঙ্গীরচরের বাগানবাড়ি এলাকার তিন নম্বর গলিতে। তার বাবার নাম মোহাম্মদ সোনাহার। ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ