25 C
আবহাওয়া
৫:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট অ্যানেজ গ্রেফতার

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট অ্যানেজ গ্রেফতার

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট অ্যানেজ গ্রেফতার

বিএনএ, বিশ্বডেস্ক : গ্রেফতার করা হয়েছে বলিভিয়ার সাবেক অন্তর্বর্তী প্রেসিডেন্ট জেনিন অ্যানেজকে । ২০১৯ সালে দেশটির সে সময়কার প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে জনগণকে ক্ষেপিয়ে তোলা, দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি ও সামরিক অভ্যুত্থানে মদদ দেয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হলো।

শুক্রবার অ্যানেজের বিরুদ্ধে দেশটির পাবলিক প্রসিকিউটর আনুষ্ঠানিক অভিযোগ আনার মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তবে অ্যানেজ সেসব অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন। দেশটির চারজন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা ও পুলিশ প্রধানের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে।

বলিভিয়ার সরকার বিষয়ক মন্ত্রী কারলোস এডুয়ার্ডো অ্যানেজের গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, মিসেস জেনিন অ্যানেজকে এরইমধ্যে আটক করা হয়েছে এবং তিনি এখন পুলিশের হাতে রয়েছেন।

অ্যানেজকে গ্রেফতার করার জন্য বলিভিয়ার এ মন্ত্রী পুলিশের প্রশংসা করেন। তিনি বলেছেন, ন্যায় বিচারের ক্ষেত্রে পুলিশ ঐতিহাসিক কাজ করেছে। তবে, গতকাল গ্রেফতারি পরোয়ানা জারি করলে অ্যানেজ তাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর