26 C
আবহাওয়া
৪:১১ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » সড়কে ঝরলো সংগীতের দুই তাজা প্রাণ

সড়কে ঝরলো সংগীতের দুই তাজা প্রাণ


বিএনএ, চট্টগ্রাম: সড়কে ঝরলো সংগীতের দুই তাজা প্রাণ। শনিবার (১৩ মার্চ) ভোর ৫টার দিকে নির্ধারিত স্টেজ শোতে অংশ নিতে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- পার্থ প্রতীম গুহ (৫০) ও হানিফ আহমেদ (৪১)। তারা দুই জনই একটি ব্যান্ড দলের সদস্য বলে জানা গেছে।

তাদের মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করে হানিফের বড় ভাই মানিক ও সংগীতশল্পী ইমরান জানান,  মিরসরাই এলাকায় উল্টো দিক থেকে আসা একটি লরি ট্রাক তাদের মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় গাড়িটি ছিটকে পড়ে। মারাত্মক আহত হন মাইক্রোবাসে থাকা হানিফ আহমেদ, পার্থ গুহ, বিউটি খানসহ অন্যরা।ঘটনাস্থলেই প্রাণ হারান পার্থ গুহ। গুরুতর আহত অবস্থায় অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা হানিফ আহমেদকেও মৃত ঘোষণা করে। এছাড়া গাড়িতে থাকা কণ্ঠশিল্পী বিউটি খান, মিউজিশিয়ান নন্দন, রাহাত, পাপ্পু ও তাওহীদ মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।তবে বিউটি খানের অবস্থা বেশ জটিল বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসকরা।

জানা গেছে, শুক্রবার (১২ মার্চ) রাতে চাঁদপুরে একটি স্টেজ শো শেষ করে রাত ৩টার দিকে মেঘনা ব্রিজের কাছ থেকে বিদায় নেন হানিফ আহমেদ। যুক্ত হন ঢাকা থেকে আগত পার্থ গুহসহ অন্য শিল্পী-মিউজিশিয়ানদের নিয়ে অপেক্ষমান আরেকটি মাইক্রোবাসের সঙ্গে। সেখান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন তারা।

বিএনএ/ওজি 

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ