25 C
আবহাওয়া
১:০১ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » মিয়ানমারের প্রবাসীদের অস্থায়ী আশ্রয় দিল যুক্তরাষ্ট্র

মিয়ানমারের প্রবাসীদের অস্থায়ী আশ্রয় দিল যুক্তরাষ্ট্র

মিয়ানমার

বিএনএ, বিশ্ব ডেস্ক: সেনাবাহিনীর অভ্যুত্থানের জেরে মিয়ানমারের যেসব নাগরিক যুক্তরাষ্ট্রে আটকা পড়েছেন তাদের অস্থায়ী সুরক্ষা মর্যাদায় (টিপিএস) দিবে দেশটি। মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রবাসীরা যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন। খবর- নিউ স্ট্রেইট টাইমস।

মালয়েশিয়া ভিত্তিক গণমাধ্যমটি জানিয়েছে, মিয়ানমারের এই ভয়াবহ পরিস্থিতির পর্যালোচনা করে, বার্মাকে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় (টিপিএস) অভিষিক্ত করা হয়েছে, যাতে বার্মিজ নাগরিক ও নিয়মিত বাসিন্দারা এখানে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় অবস্থান করতে পারেন।

মিয়ানমারের সাবেক নাম ব্যবহার করে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো মেয়োরকাস বলেন, বার্মায় সামরিক অভ্যুত্থান এবং নাগরিকদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর নৃশংস সহিংসতার প্রেক্ষাপটে দুর্বিষহ ও জটিল মানবিক সংকটে পড়েছেন দেশটির নাগরিকেরা।

রাজনৈতিক অস্থিরতা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশে ফিরে যেতে সক্ষম না হওয়ায় বেশ কয়েকটি দেশের নাগরিককে টিপিএস সুরক্ষা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে সীমিত মেয়াদে তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন। এটা ১২ মাস কিংবা তার চেয়েও বেশি সময় হতে পারে। দুর্ভোগ ও হুমকি অব্যাহত থাকলে এই মেয়াদ বাড়ানোরও নিয়ম আছে।

এদিকে মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ-আন্দোলন ঠেকাতে বেপরোয়া হয়ে উঠেছে সেনা সরকার। রাজপথের বিক্ষোভ ঠেকাতে প্রতিদিনই গুলি চালানো হচ্ছে।রাতের আঁধারে ঘরে ঘরে চালানো হচ্ছে তল্লাশি অভিযান। পুলিশ হেফাজতে হত্যা, গুম-খুন-অপহরণ চলছে অহরহ।

এবার টার্গেট করা হয়েছে অসহযোগ আন্দোলনে অংশ নেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। ডাক্তার-নার্স-ইঞ্জিনিয়ার ও সরকারি চাকরিজীবীদের উদ্দেশে আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, কাজে না ফিরলে ৮ মার্চের পর থেকে গণহারে বরখাস্ত করা হবে।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে ১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতার নিয়ন্ত্রণ নেয় সামরিক জান্তা। প্রতিবাদে দুদিন পর থেকে নাগরিক অসহযোগ আন্দোলন শুরু করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ