26 C
আবহাওয়া
৩:১৪ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত


বিএনএ, বান্দরবান : বান্দরবানের রুমায় পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে উহ্লা চিং মারমা নামে এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় রুমা সদর ইউপির ৯ নম্বর ওয়ার্ড রিঝুক পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত উহ্লা চিং মার্মা (৩৫) ওই এলাকার মোনাক মার্মার ছেলে।

স্থানীয়রা জানায়, উহ্লা চিং সকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে গেলে তাকে দেখতে পেয়ে কেএনএফ সদস্যরা গুলি করে। এ সময় একটি গুলি তার শরীরের পেছন দিকে লাগলে গুরুতর আহত হন তিনি।

রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈ মং মারমা জানান, কেএনএফ সদস্যরা এর আগে রিজুক পাড়া থেকে চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেওয়ায় তারা এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করছেন তিনি।

রুমা উপজেলা মেডিকেল অফিসার মো. মোস্তফা রুবেল জানান, সকাল সাড়ে ৮টায় গুলিবিদ্ধ এক যুবককে ভর্তি করা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে আহতকে কেএনএফ সদস্যরা গুলি করেছে বলে অভিযোগ করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর