26.5 C
আবহাওয়া
৩:৫৩ পূর্বাহ্ণ - জুলাই ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানী

বিএনএ, ঢাকা : রাজধানীর মুগদা ওয়াসা গলির একটি বাসা থেকে মো. ফাহিম (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে তার গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করে গভীর রাতে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। মৃত যুবক আইসিটিতে লেবার হিসেবে কাজ করতো। তার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। সে তার শ্বশুর বাড়িতে থাকতো। রাতে বাসায় এসে সবার অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তিনি আরও বলেন, তার বাসায় একটি ড্রাম ও একটি বেড ছাড়া কিছুই নেই। অভাব-অনটনের কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ঘটনায় নিহত ফাহিমের মা সাইয়েদা আকতার বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা (মামলা নং-৬) দায়ের করেছেন। তার বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার আজিজুল করিমের ছেলে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
মোজাফফরের বিষয়টি সেনাবাহিনী খতিয়ে দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জলাবদ্ধতা কেন হচ্ছে সেটা বের করার চেষ্টা করছি : মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে : অর্থমন্ত্রী নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি বলে ভাইরাল সেই ছাত্রী মাইলস্টোনের কেউ নন চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জাতীয় যুব দিবস ফের ১ নভেম্বর, সিদ্ধান্ত বদল সরকারের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব : রাষ্ট্রদূত ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬