29 C
আবহাওয়া
১:১৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » উত্তরা, নরসিংদী ও কামরাঙ্গীরচরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

উত্তরা, নরসিংদী ও কামরাঙ্গীরচরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

গাজীপুরে এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ঢাকা: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ মেঢাবিবি-৫, ধানমণ্ডির আওতাধীন কামরাঙ্গীরচর এলাকায় তিতাস গ্যাসের অবৈধ বিতরণ লাইন উচ্ছেদে একটি অভিযান পরিচালনা করেছে।

সোমবার (১৩ জানুয়ারি) অভিযানে ঝাউলাহাটি এলাকার মিথিলা এন্টারপ্রাইজ, সোহান এন্টারপ্রাইজ-সহ দু’টি নামবিহীন খানাডুলি কারখানার ৩শ’ সিএফটির ৪টি বার বার্নার, ৪৫০ সিএফটির ২টি বার বার্নার এবং ৬শ’ সিএফটির ২টি বার বার্নারের অবৈধ লাইন কিলিং করা হয়। এ সময় ১টা বুস্টার ও ১২৩ ফুট পাইপ জব্দ করা হয়।

 

এছাড়া তিনটি বিল্ডিং-এর অবৈধ আবাসিক সংযোগ এবং একটি আবাসিক সংযোগ বাণিজ্যিকভাবে ব্যবহারের কারণে বিচ্ছিন্ন করা হয়। এ সময় ২টি চুলার স্ট্যান্ড, ২টি ডাবল বার্নার, ৭ ফুট পাইপ ও ৪টা রেগুলেটরও জব্দ করা হয়। মালিক পক্ষের কাউকে না পাওয়ায় তাৎক্ষণিক কোনোরূপ দণ্ড আরোপ করা যায়নি।

 

পৃথক অভিযানে আবিবি-নরসিংদীর ছোট রামচন্দ্রী, আলগী, খোসপাড়া, নূরালাপুর, মাধবদী, নরসিংদী  এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।  অভিযানে ৩শ’ জন অবৈধ গ্রাহকের ৩শ’টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন এবং প্রায় ১ হাজার ২শ’ ফুট ১ ইঞ্চি এবং ৩/৪ ইঞ্চি পাইপ ও প্রায় ২ হাজার ফুট হোস পাইপ উচ্ছেদ করা হয়। অবৈধ সংযোগ ব্যবহারের জন্য মোবাইল কোর্টের মাধ্যমে একজন গ্রাহককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এছাড়া আলাদা অভিযানে ঢাকা মেট্রো গুলশান কার্যালয়ের একটি বিশেষ টিম উত্তরা আব্দুল্লাহপুর ব্রিজের ঢালে আল্লাহর দান হোটেল নামে একটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।

 

পৃথকভাবে আরো এক অভিযানে আজ গাজীপুরের কাশিমপুর এলাকায় তিতাস গ্যাসের অবৈধ বিতরণ লাইন উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ২ কিলোমিটার এলাকার গ্যাসের অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ, ৪৫০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন ও ৫শ’ মিটার পাইপ অপসারণ করা হয়।

বিএনএ,এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত