24 C
আবহাওয়া
৩:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করেছে সরকার

পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করেছে সরকার

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

বিএনএ, ঢাকা: সরকারী কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে সদ্য নিয়োগপ্রাপ্ত ছয়জনের নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এই নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সদ্য নিয়োগপ্রাপ্ত ছয়জনের বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগের আদেশ রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বাতিল করা হলো। উল্লেখ্য, এই ছয়জন অদ্যাবধি শপথ গ্রহণ করেননি।

যাদের নিয়োগ বাতিল করা হয়েছে, তারা হলেন- অধ্যাপক ড. শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, ড. মো. মিজানুর রহমান, শাব্বির আহমদ চৌধুরী ও ডা. অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান।

পিএসসির নতুন সদস্য হিসেবে এই ছয়জনকে গত ২ জানুয়ারি নিয়োগ দিয়েছিল সরকার।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে