23 C
আবহাওয়া
১১:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » টুঙ্গীপাড়ায় মন্ত্রিপরিষদের বৈঠক করলেন প্রধানমন্ত্রী

টুঙ্গীপাড়ায় মন্ত্রিপরিষদের বৈঠক করলেন প্রধানমন্ত্রী

টুঙ্গীপাড়ায় মন্ত্রিপরিষদের বৈঠক করলেন প্রধানমন্ত্রী

বিএনএ, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় নিজ বাড়িতে মন্ত্রিপরিষদের অনানুষ্ঠানিক বৈঠক করেছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ (উপসচিব) এম.এম. ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন।

এর আগে বেলা পৌনে ১২টায় সড়কপথে টুঙ্গিপাড়ায় পৌঁছে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে তিন বাহিনীর পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।

বোন শেখ রেহানাকে নিয়ে পবিত্র ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অংশ নেন প্রধানমন্ত্রী। পরে নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধুকন্যা সেখানে উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্য ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বঙ্গবন্ধু ভবনে চলে যান।

রোববার (১৩ জানুয়ারি) নিজের আরেক নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় যাওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। কাল দুপুর আড়াইটায় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করে আওয়ামী লীগ। এরপর ১০ জানুয়ারি সকালে সংসদ সদস্যরা শপথ নেন। পরে ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীকে নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা