25 C
আবহাওয়া
৭:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » শেরপুরে ট্রাক চাপায় পিতা-পুত্রসহ নিহত ৩

শেরপুরে ট্রাক চাপায় পিতা-পুত্রসহ নিহত ৩

শেরপুরে ট্রাক চাপায় পিতা-পুত্রসহ নিহত ৩

বিএনএ: শেরপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার মির্জাপুর এলাকার তাতালপুরের বলস্বর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নালিতাবাড়ীর তিনআনীর রফিক মিয়া ও তার ছেলে রাব্বি। তবে নিহত অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন- রাজনগরের মোহাম্মদ আলী ও অটোরিকশা চালক হাবিবুর রহমান। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

শেরপুর জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহনেওয়াজ নোমান ঢাকা পোস্টকে বলেন, হাসপাতালে তিনজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। আরও তিনজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, চালের ট্র‍াকের তিনজন নিহত হয়েছেন। তাতালপুরের বলস্বর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। আমরা ঘটনার পরেই ঘাতক ট্রাকটি আটক করেছি। ট্রাকচালক পালিয়ে গেছেন। আমরা ঘটনাস্থলে কাজ করছি।

বিএনএনিউজ /এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের