20 C
আবহাওয়া
৫:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে ৭০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

বোয়ালখালীতে ৭০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

বোয়ালখালীতে ৭০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে ৪ মামলায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য উৎপাদন, বিপণন ও বাজারজাত করায় তিন প্রতিষ্ঠানকে এবং ওজনে কারচুপি করায় এক মুরগী বিক্রেতাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার(১২ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরে এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন জানান, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্স এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইনে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে বিএসটিআইয়ের লগো ব্যবহার, পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে উৎসব বেকারিকে ২৫ হাজার টাকা, আলো সুইসটকে ৩০ হাজার টাকা, মধুবনকে ১০ হাজার টাকা এবং ওজনে কারচুপি করায় শাহ চরণদ্বীপ মুরগি সেলস সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় আদালতকে সহযোগিতা করেন বিএসটিআইয়ে ফিল্ড অফিসার (সিএম) জারিন তাসনিম সিলি, নূরে আলম মো. ফিরোজ, পরিদর্শক (মেট) প্রকৌশলী মো. জিল্লুর রহমান, প্রকৌশলী সজীব চৌধুরী এবং বোয়ালখালী থানা পুলিশ সদস্যরা।

বাবর মুনাফ,জিএন

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী