26 C
আবহাওয়া
২:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


বিএনএ, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার টোক ইউনিয়নের ঘোষেরকান্দি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, রুবেল মিয়া (৩২) ও তার স্ত্রী নূর নাহার (২৮)।

গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম। তিনি জানান, সম্প্রতি ওই দম্পতির মধ্যে পারিবারিক কলহ শুরু হয় এবং এ কলহ বুধবার রাত পর্যন্ত চলমান ছিল। পরিবারের লোকজন বৃহস্পতিবার সকালে দুজনের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বিএনএ/রুকুন,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টেকনাফে শতাধিক বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাগলনাইয়ায় 'ফ্যামিলি কার্ড' তথ্য সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বকেয়া পেনশন পরিশোধ নিয়ে নতুন নির্দেশনা রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী