20 C
আবহাওয়া
৬:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ট্রাকের চাপায় অজ্ঞাত যুবকের মৃত্যু

ট্রাকের চাপায় অজ্ঞাত যুবকের মৃত্যু

ঝিনাইদহে ট্রাক-নসিমন সংঘর্ষে নিহত-৫

বিএনএ, ঢাকা : রাজধানীর শ্যামলীতে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩৮) এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার(১২ জানুয়ারী) রাত ১১টার দিকে শ্যামলী ওভার ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি জানান, রাত ১১টায় শ্যামলী ওভার ব্রিজের সামনে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও দু’টি রিকশাকে চাপা দেয়। এতে একজন নিহত ও ৫/৬জন আহত হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করা হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শ্যামলীতে ট্রাকের ধাক্কায় আহত এক ব্যক্তিকে ট্রাফিক পুলিশ হাসপাতালে নিয়ে আসা পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।তার নাম-পরিচয় জানা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা