28 C
আবহাওয়া
৩:১০ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৬
Bnanews24.com
Home » আরও ২ লাখ ৩৭ হাজার রোহিঙ্গার তালিকা দিয়েছে বাংলাদেশ

আরও ২ লাখ ৩৭ হাজার রোহিঙ্গার তালিকা দিয়েছে বাংলাদেশ

আরও ২ লাখ ৩৭ হাজার রোহিঙ্গার তালিকা দিয়েছে বাংলাদেশ

বিএনএ ডেস্ক : মিয়ানমারের কাছে আরও ২ লাখ ৩৭ হাজার রোহিঙ্গার তালিকা  দিয়েছে বাংলাদেশ । এর মাধ্যমে
মঙ্গলবার(১২ জানুয়ারী) তালিকা হস্তান্তর পুরোপুরি সম্পন্ন হলো।এর আগে ৫ লাখ ৯৩ হাজার রোহিঙ্গার তালিকা দেওয়া হয়েছিল।

চুক্তি মোতাবেক, তালিকা যাচাই করে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার কথা মিয়ানমারের। কিন্তু যাচাইয়ের ক্ষেত্রে দেশটি ‘ধীরে চলো’ নীতি অনুসরণ করছে। এখন পর্যন্ত মাত্র ৪২ হাজার রোহিঙ্গার যাচাই করেছে মিয়ানমার। তার ওপর প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুই করা যায়নি।  তবে প্রত্যাবাসনের বিষয়ে আলোচনার লক্ষ্যে আগামী ১৯ জানুয়ারি বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। চীনের উদ্যোগে বৈঠকটি হচ্ছে।

এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন গণমাধ্যমকে জানান, ‘আমরা বায়োমেট্রিক রেজিস্ট্রেশন পদ্ধতিতে ৮ লাখ ৩০ হাজার রোহিঙ্গার তালিকা করেছি। এই তালিকার সব আমরা মিয়ানমারের কাছে হস্তান্তর সম্পন্ন করেছি। মিয়ানমার এখন পর্যন্ত ৪২ হাজার রোহিঙ্গার যাচাই সম্পন্ন করেছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
টেকনাফে শতাধিক বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাগলনাইয়ায় 'ফ্যামিলি কার্ড' তথ্য সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বকেয়া পেনশন পরিশোধ নিয়ে নতুন নির্দেশনা রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী