28 C
আবহাওয়া
৩:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আনোয়ারা (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। মৃত আনোয়ারা টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার আলোকদিয়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ফোকালপার্সন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আনোয়ারা গত ৬ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যায়। তিনি ডেঙ্গুসহ রক্তের ইনফেকশন, ফুসফুসের সংক্রামণ (নিউমোনিয়া) ভোগছিলেন।

তিনি আরও বলেন, হাসপাতালে মোট ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে পুরুষ ৩৩ জন, ম‌হিলা ১২ জন। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন, সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ১৪ জন।

বিএনএনিউজ/ হামিমুর রহমান হামিম/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা