29 C
আবহাওয়া
২:০১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বাঁশখালীতে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বাঁশখালীতে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বাঁশখালীতে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বিএনএ,চট্টগ্রাম: বাঁশখালীতে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগে মোঃ ওসমান (২০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার (১১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৭নং সরল ইউনিয়নের ১নং ওয়ার্ড মঞ্জুর বর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মোঃ ওসমান ওই এলাকার মোঃ হারুনের পুত্র। গ্রেফতারকৃত আসামিরা হলো নিহতের বড় ভাই মোঃ রিদওয়ানুল হক (মানিক), অপরজন একই এলাকার মৃত হারুন রশীদের পুত্র মোঃ মাহমুদুল্লাহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ পূর্বে মোঃ ওসমান নামে এই ছেলেটি তার চাচা শহিদুল ইসলামের বসতঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে বিষয়টি স্বীকার করে এবং স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেয়। কিন্তু এরপরেও বিষয়টি নিয়ে ৫/৬ জন লোক তাকে বেধড়ক মারধর করে। এতে ওসমান গুরুতর আহত হয়। পরে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহতের মা রাবেয়া বেগম বলেন, আমার ছেলেকে কে বা কারা মারধর করেছে সেটা জানিনা। মারধর করে রাতের আঁধারে বাড়ির পাশে ফেলে যায়। আহত অবস্থায় উদ্ধার করে আমি আর আমার ছেলে মোঃ মানিকসহ হাসপাতালে নিয়ে আসি তাকে। সেখানে ডাক্তার মৃত ঘোষণা করেছে।
নিহতের মা রাবেয়া আরও বলেন, আমার একজন ছেলেকে কারা মেরে ফেলেছে। আর এদিকে আরেক ছেলে মোঃ মানিককে পুলিশ গ্রেফতার করে ফেলেছে।

ঘটনার বিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী