29 C
আবহাওয়া
২:১২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালের দিকে উপজেলার ২নং ধলই ইউপির ৩নং ওয়ার্ডস্থ খন্ডইল্লের ঘাটা এলাকার মীর মাহাবুবিয়া দরবার শরীফ জামে মসজিদ সংলগ্ন চট্টগ্রাম নাজিরহাট রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে নাজিরহাট থেকে নগরীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেন উল্লেখিত স্থান অতিক্রম করার সময় অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে খন্ড বিখন্ড হয়ে যায়। পরে সকাল দশটার দিকে একইরুটে ছেড়ে আসা ট্রেনে পুনরায় লাশটি কাটা পড়ে।

পরে স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং লাশটি কযেক খন্ডে বিভক্ত হয়ে পড়ায় স্থানীয় কেউ লাশটি শনাক্ত করতে না পারায় পুলিশ ওই ওয়ার্ডের মেম্বার কে এলাকার মসজিদে পরিচয় সনাক্তে সহযোগিতার করার আহবান জানাতে পরামর্শ দেন। এ খবর ছড়িয়ে পড়লে ওই স্থানে আশে পাশের লোকজন লাশটি কার দেখতে ভিড় জমায়।

ষোলশহর রেলওয়ে পুলিশের ইনচার্জ উপ পরিদর্শক আবু জাফর বেলা সাড়ে ১১ টার দিকে এই  ঘটনা ঘটে।  লাশের পরিচয় সনাক্তে কাজ চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী